আব্দুল গফুর স্টাফ রিপোর্টার: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংগঠন ‘চেয়ারম্যান অ্যাসোসিয়েশন’-এর নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অতিরিক্ত দায়িত্ব থাকা ইউএনও জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব মোল্লা, গুজিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, দেউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর ইসলাম এবং মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ ফাহিমা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।