সৈয়দ জহিরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফিল মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন কাজল, প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ নিয়ামত হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত বিশ্বাস, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সালেহ মুশা, যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরিফ, কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার মোল্যা, সাধারণ সম্পাদক মামুন মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান খাজা, আলফাডাঙ্গা উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল ওসমান গনী।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ তায়ালা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করুন, একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।