• ঢাকা |

ফুলপুরে নগদের সচেতনতামূলক কর্মসূচি


নিউজ প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ হাদিয়াতুল ইসলাম, ফুলপুর: উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহের ফুলপুরে নগদের উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌরসভার আমুয়াকান্দা বাজার পয়ারী রোডে নগদ লিমিটেডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর মেসার্স রিপন এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিপুল সংখ্যক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের উপরোক্ত চার উপজেলার ডিস্ট্রিবিউটর ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান রিপন এবং জি এম মোহাম্মদ এনামুল কবির স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন নগদের ময়মনসিংহ এরিয়া ম্যানেজার মোঃ সামসু মিঞা এবং টেরিটরি ম্যানেজার মোঃ খালেদ হাসান রাফি। এসময় উদ্যোক্তাদের জন্য ডিজিটাল আর্থিক সেবার কার্যকর ব্যবহার, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যবসার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দেন। বিশেষ করে অনলাইন জুয়া বা যেকোনো অনৈতিক আর্থিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা, ডিজিটাল প্রতারক চক্রের হাত থেকে নিজের ও গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করা এবং

​প্রচলিত মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি-বিধান সঠিকভাবে মেনে চলার পরামর্শ দেন।

​অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আয়োজকরা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে ডিজিটাল আর্থিক খাতকে আরও নিরাপদ, স্বচ্ছ ও সাধারণ মানুষের উপযোগী করতে ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।